Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

মহিলা অধিদপ্তর কর্তৃক কমলগঞ্জে কিশোর-কিশোরী ক্লাবে সদস্য ভর্তি শুরু

রিপোটার : / ২৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১০টি কিশোর কিশোরী ক্লাবের২০২৪ সালের নতুন ব্যাচে সদস্য ভর্তি শুরু হয়েছে । প্রতিটি ক্লাবে ২০জন কিশোরী এবং ১০ জন কিশোর নতুন সদস্য ভর্তি করা হবে জানিয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার।

এই ক্লাবের কার্যক্রম বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব ক্লাবে বিনামূল্যে আবৃত্তি ও কণ্ঠশীলন , সংগীত ও কণ্ঠশীলন, আত্মরক্ষার কৌশল রপ্ত করার জন্য ক্যারাটে প্রশিক্ষণ, জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ, কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বয়:সন্ধিকালীন ধারণা প্রদান, জ্ঞান অর্জনের জন্য সদস্যদের বিভিন্ন রকমের বই সম্বলিত লাইব্রেরী সুবিধা প্রদান, খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের খেলার সামগ্রী প্রদান ,নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধে, যৌতুক নিরসন ও শিশু অধিকার ইত্যাদি বিষয়ে ধারণা প্রদানসহ বিভিন্ন বিষয়ে সতেচনতা মূলক প্রশিক্ষণ । প্রতিটি ক্লাসের শিক্ষার্থীদের বিনামূল্যে সরবরাহ করা হয় পুষ্টিকর নাস্তা ।প্রশিক্ষণ শেষে প্রদান করা হয় সার্টিফিকেট।

ভর্তির জন্য একজন আবেদন কারীর যা যা প্রয়োজন: তা হলো –

১। জন্মসনদের ফটোকপি ১ কপি।

২। পাসপোর্ট সাইজের ছবি ১ কপি।

৩। অভিভাবকের সচল মোবাইল নাম্বার ও সম্মতি।

তাই আপনার সন্তানের জ্ঞান, দক্ষতা বৃদ্ধি, দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে নিজের, সমাজের এবং দেশের উন্নয়নে অবদান রাখার মত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন “উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়” অথবা আপনার ইউনিয়নের স্থাপিত কিশোর কিশোরী ক্লাবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!