Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

রিপোটার : / ৫৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজার জেলার সাংবাদিকদের নিয়ে “বাল্য বিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক ভার্চুয়াল (জুম অন-লাইন) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর শনিবার সকালে জেলার অংশগ্রহণকারী সাংবাদিকরা নিজ নিজ এলাকা থেকে অনলাইনে এই কর্মশালায় যুক্ত হন। জনস হপকিন্স-সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম ও ইউএসএইড উজ্জীবন প্রকল্পের সহযোগিতায় এবং বাংলাদেশ মানবাধিকার সংবাদিক ফোরামের (বিএমএসএফ) আয়োজনে এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় বাল্য বিবাহ প্রতিরোধে গণমাধ্যমের করণীয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও বাসসের সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাহাজ বেগম পলি, মানবাধিকার সাংবাদিক ফোরামের নির্বাহী পরিষদ সদস্য নাসরিন গীতি, ইউএসএইড-উজ্জীবন প্রকল্পের কনসালটেন্ট সোনিয়া রহমান, কর্মশালার সমন্বয়ক আনহার আহমদ সমসাদ ও দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার সেলিম আহমেদ। এছাড়াও কর্মশালায় মুক্ত আলোচনায় অংশ নেন- সাংবাদিক আজিজুল ইসলাম, আব্দুল আজিজ, শংকর দুলাল দেব, মাহফুজ শাকিল, আব্দুল আহাদ, জিয়াউল হক জিয়া, সুমন আহমদ, বেলাল হোসাইন, কামরুল হাসান নোমান প্রমুখ।
আলোচকরা প্রত্যন্ত গ্রামীন এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগে ইউনিয়ন পরিষদসহ শিক্ষক ও ধর্মীয় নেতাদের মাঝে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় বাল্যবিবাহের কারণ, কুফল, প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। করোনাকালীন অতিমারীর সময়ে দেশের বাল্য বিবাহ বেড়ে যাওয়ার তথ্য প্রকাশ করে আগামীতে এ অবস্থা কমিয়ে আনতে জনমত সৃষ্টিতে সাংবাদিকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে উল্লেখ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!