Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বরই চাষে মডেল আজাদুর রহমান, বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা

ইউপি নির্বাচন বড়লেখা :: জামানত হারালেন ১৭ জন চেয়ারম্যান প্রার্থী

রিপোটার : / ২৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের বড়লেখায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত একজন ‘নৌকা’র প্রার্থীসহ জামানত হারালেন ৮ ইউনিয়নের ১৭ জন চেয়ারম্যান প্রার্থী। জামানত রক্ষার মতোও ভোট পাননি তারা। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর রোববার উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসের ঘোষিত ফলাফল অনুযায়ী, জামানত হারানো ইউপি চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‘নৌকা’র প্রার্থী মোঃ জোবায়ের হোসেন। জামানত রক্ষায় তার প্রতীকের প্রয়োজন ছিল ১২৪১ ভোটের। তিনি ভোট পেয়েছেন ১২১১টি। দাসেরবাজার ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কয়েছ আহমদ ও বিমান কান্তি দাস জামানত রক্ষায় ১২১৫ ভোটের স্থলে যথাক্রমে অটোরিকশা ও মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৪টি ও ৯৬টি। নিজ বাহাদুরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আবু সাহেদ ১৪৩৫ ভোটের স্থলে ৩৭ ভোট, উত্তর শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুমিনুর রহমান টনি ১৬১৮ ভোটের স্থলে ৫৫৫ ভোট, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আমির উদ্দিন জামানত রক্ষায় ১৭১৫ ভোটের স্থলে ৭৪ ভোট, সুজানগর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ১৩৮২ ভোটের স্থলে ২৪০ ভোট, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে জামানত হারিয়েছেন ৭ জন চেয়ারম্যান প্রার্থী। জামানত ধরে রাখতে তাদের ভোটের প্রয়োজন পড়ে ১১১৩টির। এরা হলেন- স্বতন্ত্র প্রার্থী আব্দুল মানিক (৮৪ ভোট), আব্দুল মালিক (৩১ ভোট), মোসাহিদ আহমদ (২৪ ভোট), আ’লীগ বিদ্রোহী প্রার্থী আশরাফ হোসেন (৪৯৪ ভোট), বিএনপি-স্বতন্ত্র মোহাম্মদ ময়নুল হক (৮৮২ ভোট), জামায়াত স্বতন্ত্র মোহাম্মদ লুৎফুর রহমান (৬৪১ ভোট) ও আ’লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল জলিল ফুলু (৩৬ ভোট)। দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে ৩ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামানত খুঁইছেনে। এরা হলেন- বেলাল খান ওলন (৭০ ভোট), শরফ উদ্দিন (৪৩ ভোট) ও সায়দুর রহমান (১৫০ ভোট)। এই ইউনিয়নে জামানত রক্ষায় চেয়ারম্যান প্রার্থীদের ২২০০ ভোটের প্রয়োজন পড়েছিল।
বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান জানান, নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী কোনো প্রার্থী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পেয়ে থাকলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করতে হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!