Logo
সংবাদ শিরোনাম :
ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত রাজকান্দি রিজার্ভ ফরেস্টে কাটা হচ্ছে টিলা ও গাছ সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর ববের শুভেচ্ছা বিনিময় কমলগঞ্জে ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে আলট্রা ম্যারাথন গোকুলানন্দ গীতিস্বামী‘র ১২৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত নান্না বিআরডিবি’র সভাপতি নির্বাচিত লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রমশ প্রাণী শুন্য হচ্ছে চা-পাতা ভর্তা আটার রুটি খেয়েই চলে চা শ্রমিকের দিন খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’ উদযাপন মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ময়লার স্তুপ ! বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষায় রাত জেগে পাহারা জীবন ও জীবিকাঃ বংশীবাদক কৃষ্ণের সুরের মূর্ছনা সাংবাদিকদের সাথে বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলামের মত বিনিময় সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময় সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মৃত্যুতে কমলগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ জাতীয় সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা শেষ হলো ঐতিব্যবাহী মণিপুরি মহারাসলীলা উৎসব কমলগঞ্জে সম্পন্ন হলো চা শ্রমিকদের ২৫ তম কাত্যায়ানী পূজা

সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর ববের শুভেচ্ছা বিনিময়

রিপোটার : / ৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব শুভেচ্ছা বিনিময় করেছেন কমলগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে। শুক্রবার ২৮ নভেম্বর বেলা ২টায় কমলগঞ্জ পেসক্লাব মিলনায়তনে এই শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়।

কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব। কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এড. মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো: মাসুক মিয়া। এ সময় ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি মো. মামুনুর রশীদ, উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যান্ত গুরুত্বপৃর্ন নির্বাচন। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সু-শাসন নিশ্চিত করার অনেক বড় সুযোগ রয়েছে এই নির্বাচনে। সেই লক্ষ্যে সাংবাদিকদের সত্য ও সঠিক লেখনীর মাধ্যমে অগ্রনী ভূমিকা রাখতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে উন্নত ও শান্তিপূর্ণ দেশ গড়তে চাই আমরা। রাজনীতিতে আমাদের মূল অবস্থান হলো ঐক্য গড়াা এবং উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। সবাইকে নিয়েই কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের উন্নয়ন করতে চাই। সারা বাংলাদেশের মানুষের যে আবেগ, উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি, তাতে মনে হচ্ছে দাঁড়িপাল্লার গনজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের এই কান্তিকালে জামায়াতকেই তারা রাষ্ট্র পরিচালিত দায়িত্ব দিতে চাই।

এডভোকেট মোহাম্মদ আব্দুর রব আরো বলেন, যদি জনগণ তাদের নির্বাচিত করে, তাহলে তারা জাতিকে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং মানবিক বাংলাদেশ উপহার দেবেন। জামায়াত দেশের অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে চায়। নির্বাচিত হলে ইনসাফ এর বাংলাদেশ গড়বেন। তিনি আরো বলেন, কমলগঞ্জ পর্যটন সমৃদ্ধময় জনপদ, পর্যটনে অপার সম্ভাবনা রয়েছে। এই এলাকার পর্যটন, কৃষি, মেডিকেল কলেজ, শিক্ষা, চিকিৎসা,  বিমানবন্দর চালুসহ সর্বক্ষেত্রে কাজ করবো। একটি দুর্নীতি সমাজ গঠনে জামায়াত ইসলাম বদ্ধপরিকর।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!