Logo
সংবাদ শিরোনাম :
দীর্ঘ লড়াইয়ের পর মৌলভীবাজার-৪ আসনে জয় মুজিবুর রহমানের ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা

কমলগঞ্জে রাসেল হত্যা: মূল হত্যাকারীসহ আটক-২

রিপোটার : / ৬৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মণিপুরি রাস উৎসব দেখতে বের হয়ে গত ১৯ নভেম্বর শুক্রবার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে পশ্চিম লাইন নিজ বাড়ি থেকে বের হয়েছিল চা শ্রমিক রাসেল মিয়া (২৮)। পরদিন শনিবার দুপুরে বাড়ির পাশে আমঘাট নামক পাহাড়ি ছড়া থেকে তার লাশ উদ্ধার করেছিল পুলিশ।

লাশ উদ্ধারের ৬ দিন পর সূত্রহীন এই হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করে মূল হত্যাকারীসহ ২ জনকে বৃহস্পতিবার রাতে কমলগঞ্জ থানার পুলিশ আটক করেছে। আটকৃতরা হলো পাত্রখোলা চা বাগানের পশ্চিম পাড়ার দুলাল মুন্ডা (৩২) ও তার সহযোগী রঞ্জিত কুর্মী (৩০)।
পুলিশ উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, আলোচিত এই মামলাটি ছিল একেবারেই ক্লু-ছাড়া। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান-এর নির্দেশনায় হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করি। মামলার তদন্ত শুরুর মাত্র ৬ দিনের মধ্যে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় হত্যাকান্ডে জড়িত সন্দেহে পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন এলাকার মাংরা মুন্ডার ছেলে দুলাল মুন্ডা ও তার সহযোগী রঞ্জিত কুর্মীকে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দেয়। পরে রাতেই পুলিশ তাদের দু’জনকে মৌলভীবাজার মূখ্য বিচারিক হাকিম আদালতের কাছে উপস্থিত করলে তারা ১৬৪ ধারায় জবানবন্ধীর মাধ্যমে কি কারণে এই হত্যাকান্ড ঘটনা ঘটায় তার বর্ণনা দেয়।

মূল আসামী দুলাল মুন্ডা জানায়, হত্যাকান্ডের সপ্তাহ দশেক আগে নিহত রাসেলের খালাতো ভাই মন্নানের সাথে রাস্তায় সিএনজি অটো পার্কিং নিয়ে উভয়পক্ষের মাঝে নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরে রাসেলের সাথেও আমার বাকবিতন্ডা হলে সে আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। তখন থেকে আমি ও বন্ধু রঞ্জিত রাসেলকে হত্যার পরিকল্পনা করতে থাকি।

উল্লেখ্য,গত শুক্রবার (১৯ নভেম্বর) মণিপুরি মহারাসলীলা উৎসবের রাত ১২ টার দিকে রাসেলের সাথে তাদের দেখা হলে তাকে ফুসলিয়ে মদ্পান করিয়ে পাত্রখোলা চা বাগান এর পাশে পশ্চিম লাইন আমঘাট নামক স্থানে নিয়ে যায়। সেখানে রাত দেড়টার দিকে রঞ্জিত রাসেলের পা চেপে ধরে আর দুলাল তার ঘার ভেঙে তার মৃত্যু নিশ্চিত করে লাশ পাহাড়ি ছড়ায় ফেলে চলে যায়।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা রাসেল হত্যাকান্ডে দুই আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারকালেই রাসেলের বাবা বাচ্চু মিয়া ঐদিন সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ করেছিল। এ অভিযোগের তদন্তকালে দুলাল মুন্ডা ও রঞ্জিতকে আটক করা হয়েছে। আটেকের পরই তারা হত্যাকান্ডের কথা স্বীকার করে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!