Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা গভীর রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নান্না বিআরডিবি’র সভাপতি নির্বাচিত

রিপোটার : / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে ২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জালালিয়া কৃষক সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি, সাবেক ছাত্রনেতা মো. ছরওয়ার শোকরানা (নান্না)।

মঙ্গলবার ২৫ নভেম্বর উপজেলা বিআরডিবি হলরুমে উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণের পর বিকাল ৩টায় বিআরডিবি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শেষে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) ও প্রিসাইডিং অফিসার মোর্শেদা খানম। সভাপতি পদে অপর প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন চাকা প্রতীকে ৬ ভোট ও মো: ময়নুল ইসলাম চৌধুরী চেয়ার প্রতীকে ৪ ভোট পেয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে নন্দকুমার সিংহ মই প্রতীক নিয়ে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দি মাকমুদ মিয়া মাছ প্রতীকে ৬ ভোট পেয়েছেন। আগামী ৩ বছর নবনির্বাচিত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করাই গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। জয়-পরাজয় বড় বিষয় না হলেও অংশগ্রহণের মধ্য দিয়ে সমবায় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

আলাকালে বিআরডিবি নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার ছালিক আহমদ ভূঁইয়া জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ৩৮ জন ভোটারের মধ্যে ৩৮জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!