Logo
সংবাদ শিরোনাম :
দীর্ঘ লড়াইয়ের পর মৌলভীবাজার-৪ আসনে জয় মুজিবুর রহমানের ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা

শ্রীমঙ্গল সুষ্ঠ পৌরসভা নির্বাচন নিয়ে শঙ্কা মেয়র প্রার্থী মহসিনের

রিপোটার : / ৫৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।।

শ্রীমঙ্গলে সুষ্ঠ পৌরসভা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলন করছেন সতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মহসিন মিয়া (মধু)।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের ভানুগাছ রোডস্থ পানসি রেস্টুরেন্ট সকাল ১১ টায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে সতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মহসিন মিয়া লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ২৮ নভেম্বর শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে শ্রীমঙ্গলে নির্বাচনী পরিবেশ অশান্ত হয়ে উঠে। আমার প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা একের পর এক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে চলেছেন। গত ২২ নভেম্বর নৌকার সমর্থনে প্রায় ২শ’ মোটর সাইকেল নিয়ে প্রতিপক্ষের কর্মী সমর্থকরা আমার বাসার সামনে মহড়া দিয়ে আতঙ্কিত পরিবেশ তৈরি করে। এসময় নৌকার কর্মী সমর্থকরা আমার বাসার সামনে ডাকবাংলো রেস্ট হাউস চত্ত্বরে উচ্চস্বরে বাইকের হর্ন বাজিয়ে আমার বিরুদ্ধে অশালিন গালিগালাজ করে।

সর্বশেষ গত ২৩ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে আমাদের কেন্দ্রে এজেন্ট নিয়োগ সংক্রান্ত কাগজপত্র ফটোকপি করতে গেলে পূর্ব পরিকল্পনা মাফিক নৌকা প্রতীকের কর্মী পরিচয়ে নোমান, আকবর হোসেন শাহীন, তানভীরসহ ১০/১২ জন ছাত্রলীগ কর্মী আমার ২ কর্মীকে গুহ রোডের নৌকার নির্বাচনী অফিসে ধরে নিয়ে মারধর করে। ভয়ভীতি দেখিয়ে আমার বিরুদ্ধে জোরপূর্বক টাকা বিতরণ করার মিথ্যা স্বীকারোক্তি নিয়ে ফেসবুকে প্রচার করে, পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

এরপর ছাত্রলীগ কর্মীরা কোর্ট রোডে আমার সমর্থক অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গির হোসেন এর বাসায় হামলা করে। তিনি আরো অভিযোগ করে বলেন, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান নৌকার সমর্থনে প্রচারণায় অংশ নিয়ে কিভাবে ‘ভোট কেন্দ্র দখলে নিতে কর্মী সমর্থকদের প্রকাশ্যে নির্দেশ’ দিচ্ছেন। এসব বিষয়ে থানা পুলিশ প্রশাসনের কাছে আমরা অভিযোগ করে প্রতিকার পাচ্ছি না। আমার বাসার সামনে ডাক বাংলো সরকারী রেস্ট হাউস, এবং সরকারী যানবাহন নির্বাচনী কাজে ব্যবহার করছেন নৌকার প্রার্থীর কর্মী সমর্থকরা। আওয়ামীলীগ সমর্থিত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান, কমলগঞ্জ, কুলাউড়া, বিয়ানিবাজার পৌরসভার বহিরাগত মেয়রগণ সরকারী যানবাহনে নৌকা প্রতীকের স্টিকার লাগিয়ে পদ পদবী ব্যবহার করে শ্রীমঙ্গল এসে নির্বাচনী প্রচারণা কাজে অংশ নিচ্ছেন। যা নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন হলেও তাদের কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।

আমার বাসার সামনে ছাত্রলীগের কর্মীরা শত শত মটরসাইকেল নিয়ে মহড়া দিলেও স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যববস্থা নেয়নি। অন্যদিকে, আমার সমর্থক শ্রমিক সংগঠনের পক্ষে মিছিল করলে তাদের জরিমানা করা হয়। আমার ছেলের ব্যক্তিগত কারে স্টিকার লাগানোর কারনে জরিমানা করা হয়েছে। এসব বিষয়ে আমি ৫ দফায় জেলা নির্বাচন অফিসারকে লিখিত এবং মৌলভীবাজারের পুলিশ সুপার, উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল থানার পুলিশকে মৌখিক অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছি না।

তাছাড়া প্রতিপক্ষের লোকজন প্রকাশ্য মিছিল করে আমার পিঠের চামড়া তুলে নেয়ার শ্লোগান দিচ্ছে- এতে করে ভোটারদের মনে ভীতির সৃষ্টি করছে। সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এমন সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি।

এ ব্যাপারে নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন, এখানে নির্বাচনের সুন্দর ও সুষ্ঠ পরিবেশ রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!