Logo

আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৬৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে বার্ষিক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.রফিকুর রহমান। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অত্র কলেজের গভার্ণিংবডির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।

কলেজের প্রভাষক সেলিম আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, মো. রাসেল মতলিব তরফদার, মাওলানা এনাম উদ্দিন, শিক্ষক মো. মোশাহিদ আলী, মাওলানা মোঃ আব্দুল করিম, কামরুল ইসলাম, মোঃ আবু সুফিয়ান সুফি,মুণিপুরী সমাজ কল্যান পষিদের সভাপতি বাবু কমলা কান্ত ও ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিনহা প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, রাহেলা আক্তার, মিনারা বেগম ও সুপ্তি মনী দেবী।

অনুষ্ঠানে কেরাত, হামদ-নাত, গজল ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগী দ্বাদশ শ্রেনীর ছাত্রী সুমাইয়া আফরিন তাহমিনা ও সাদিকুন নাহার নুরী,পারভীন আক্তার,নিপা আক্তার ও মুজিবুন রহমান মীম এদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও এইচএসসি পরীক্ষার্থীরা ক্রেস্ট ও বই প্রদান করেন। মিলাদ মাহফিল শেষে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা ও দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া কামনা করা হয়।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!