Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বরই চাষে মডেল আজাদুর রহমান, বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা

শ্রীমঙ্গলে রাবার শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

রিপোটার : / ৫৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গল বশিউক সাতগাঁও রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচন ২০২১ সম্পন্ন হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশনার প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন। এ নির্বাচনে ৯ সদস্য বিশিষ্ট একটি প্যানেল মনোনয়নপত্র জমা দেয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আর কেউ মনোনয়নপত্র জমা না দেয়ায় নির্বাচন কমিশন নিয়ম অনুযায়ী বিকেল ৫টায় ৯ সদস্য বিশিষ্ট প্যানেলের সবাইকে নির্বাচিত ঘোষণা করেছেন।

নির্বাচিতরা হলেন, ছালেহ আহম্মদ রেনু- সভাপতি, সাজিদ মিয়া- সহ-সভাপতি, হিরন মিয়া- সাধারণ সম্পাদক, আঃ আউয়াল- যুগ্ম সম্পাদক , চেরাগ আলী- সাংগঠনিক সম্পাদক, রমিজ আলী- দপ্তর সম্পাদক, এলাইছ মিয়া- কোষাধক্ষ্য, এবং আঙ্গুর মিয়া ও আবুল কালাম কার্যকরী সদস্য।

এর আগে বশিউক সাতগাঁও রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং ১৭৪২ এর নির্বাচন ২০২১ নীতিমালা ও সূচি অনুযায়ী গত ৮ নভেম্বর ৯টি মনোনয়নপত্র বিক্রি হয়। পরে ১০ নভেম্বর বিক্রি হওয়া ৯টি মনোনয়নপত্র নির্বাচন কমিশন বরাবর জমা দেওয়া হয় বলে জানা যায়।

যাচাই-বাছাই শেষে ১২ নভেম্বর বেলা ২ ঘটিকায় জমা হওয়া ৯টি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

এই নির্বাচনে তিন সদস্যের একটি টিম নির্বাচন পরিচালনা করেন। তাদের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফিরোজ আহমেদ। এছাড়াও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন, সাতগাঁও রাবার বাগানের সহকারী হিসাব রক্ষক মোঃ ইব্রাহিম মামুন এবং একই প্রতিষ্ঠানের সহকারী মাঠ তত্ত্বাবধায়ক শাহ মোঃ শাকিল।

বিকেলে প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করার পর রাবার বাগানের কর্মকর্তা-কর্মচারীররা নির্বাচিতদের গলায় ফুলের মালা পরিয়ে দেন। পাশাপাশি উপস্থিত সকলের মাঝে তারা মিষ্টি বিতরণ করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!