Logo

সাবেক এমপি আহাদ মিয়া আর নেই

Reporter Name / ৪০০ Time View
Update : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। শ্রীমঙ্গল উপজেলার পূর্বাশা আবাসিক এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, শ্রীমঙ্গল-কমলগঞ্জ (মৌলভীবাজার-৪) আসনের জাতীয় পার্টির সাবেক এমপি,শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মো. আহাদ মিয়া আর নেই।
সোমবার ৮ নভেম্বর সকাল পৌণে ১১টায় রাজধানীর ঢাকা বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।
আহাদ মিয়া একজন দাপুটে রাজনীতিবিদ হিসেবে শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলায় পরিচিত ছিলেন। তিনি এমপি থাকাকালীন সময়ে শ্রীমঙ্গলের কলেজ সরকারিকরণ করা হয়েছিলো। শ্রীমঙ্গল উপজেলার গার্লস বালিকা উচ্চ বিদ্যালয় সরকারি করণ করা হয়। এছাড়াও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য এক কোটি টাকা তহবিলের ব্যবস্থাসহ তিনি তার নির্বাচনী এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন।
এছাড়াও তিনি এলাকাবাসীর সুখ,দুঃখে সবসময় পাশে ছিলেন। বিভিন্ন সাহায্য সহযোগিতায় ছিলেন এক অনন্য ব্যক্তি।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!