Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বরই চাষে মডেল আজাদুর রহমান, বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা

লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে আশ্রয়ন প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন

রিপোটার : / ৮২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট।।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের জন্য ক্ষতিকর আশ্রয়ন প্রকল্প বাতিল করো, ত্রিপুরা জনগোষ্ঠীকে শতবছরের কৃষিজমি থেকে উচ্ছেদের সিদ্ধান্ত বাতিল করো’ এই শ্লোগানে আজ শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার ৮ নভেম্বর দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে “লাউয়াছড়া বন ও জীববৈচিত্র রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে লাউয়াছড়া বন ও জীববৈচিত্র রক্ষা আন্দোলনের আহবায়ক জলি পালের সভাপতিত্বে ও প্রীতম দাশের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ নেতা এডভোকেট আবুল হাসান, জাবেদ ভুইয়া, মাধবধিকার কর্মী এস কে দাশ সুমন, কাজী সামছুল হক, সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ।

এ মানববন্ধন থেকে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও সরকারকে উদ্দেশ্য করে বাসদ নেতা আ্যডভোকেট আবুল হাসান বলেন, ‘সরকারের এ উদ্যোগ প্রশংসার দাবীদার, তবে আপনাদের জায়গা নির্বাচন করা ভুল হয়েছে। আপনারা শ্রীমঙ্গলে উন্নয়ন বাস্তবায়ন করতে গিয়ে আদিবাসী মানুষ ও প্রকৃতিকে বিপন্ন করতে পারেন না। ডলুবাড়িতে ১২০ টি ত্রিপুরা আদিবাসী পরিবার রয়েছে, ৩৮২ একর জমির ব্যাপারে ১৯৭৮ সালে মহামান্য হাইকোর্টের একটি রায় রয়েছে এবং সরকারের প্রতি আদালতের নির্দেশনা রয়েছে ত্রিপুরাদের জমির মালিকানা যেনো দেওয়া হয় কিন্তু আজও আদালতের রায় বাস্তবায়ন হয়নি।

বক্তারা বলেন, স্থানীয় সংসদ সদস্য থেকে প্রশাসনিক আমলা যারাই এই সিদ্ধান্তের সাথে জড়িত তারা নিশ্চয়ই আমাদের যৌক্তিক দাবী পর্যালোচনা করে ইতিমধ্যে নেওয়া সিদ্ধান্ত থেকে সরে আসবেন এবং অন্যত্র জায়গা নির্ধারণ করবেন। নৌকা মার্কার সরকার ক্ষমতায়, আপনারাই ‘নৌকা মার্কার ভোটারদের আপনারা উচ্ছেদ করার চেষ্টা করছেন? ওরা তো, বিএনপি – জামাত, বাসদ, কমিউনিস্টকে ভোটে দেয় না, তাহলে আপনারা সেটা করার চেষ্টা করছেন কার ইশারায়? ত্রিপুরা জনগোষ্টি নেতা জনক দেববর্মা বলেন, শান্তিপুর্ণভাবে আমরা এখানে বসবাস করছি, আমরাও চাই ভূমিহীন মানুষরা জমি ও গৃহ পাক, বাংলাদেশ এগিয়ে যাক, তবে তা হতে হবে পরিকল্পিত এবং পরিবেশ, প্রকৃতি এবং বিভিন্ন জাতি -গোষ্টির জীবন ও জীবিকা টিকিয়ে রেখে।

কিন্তু আমরা লক্ষ্য করছি, সরকারের পদক্ষেপ স্ববিরোধি হয়ে যাচ্ছে, একদিকে ঘর দেওয়ার পদক্ষেপ অন্যদিকে আমাদের কৃষিজমি বেহাত হওয়ার আশঙ্কা। এটা অনস্বীকার্য যে, শ্রীমঙ্গলের ইউএনও অত্যন্ত চমৎকার মানুষ, তিনি আদিবাসীদের জন্য ব্যাপক কাজ করেছেন, যা আগে কখনো আমরা পাইনি। আমরা তাঁর কাছে অনুরোধ করব, আমাদের জীবন ও জীবিকা যাতে হুমকীর সম্মুখীন না হয় সেটি লক্ষ্য রেখে, আপনি কতিপয় তথাকথিত প্রভাবশালীদের নিকট থেকে সরকারী খাস জমি উদ্ধার করেন শ্রীমঙ্গলবাসী আপনার পাশে থাকবে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন জানান, আমরা আন্দোলনকারীদের একটি স্মারকলিপি পেয়েছি, এখন আমরা সেটি বিশদভাবে পর্যালোচনা ও আলাপ আলোচনা করে দেখব।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!