Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

চাতলাপুর চা বাগানে শ্রমিকের কর্মবিরতি ও বিক্ষোভ

রিপোটার : / ৫৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট।।
মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানে মেয়ের বিয়েতে জ্বালানি কাঠের জন্য নেয়া গাছের খন্ডাংশকে আটক করেছে স্থানীয় চা শ্রমিকরা। এঘটনায় গাছ চুরির অভিযোগ তুলে কর্মচারীকে চাকুরীচ্যুতের দাবিতে আজ বুধবার (৩ নভেম্বর) শ্রমিকরা চাতলাপুর চা বাগান কারখানা ও অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে ও সকাল ৮টা থেকে চা শ্রমিকরা কর্মবিরতি পালন করে। মঙ্গলবার বিকালে চা বাগানের একটি প্লান্টেশন এলাকা থেকে জ্বালানি কাঠের জন্য গাছের দু’টি খন্ডাংশ নিতে চান বাগানের টিলা বাবু (বাগান কর্মচারী) তৈয়ব আলী।
চাতলাপুর বাগানের শ্রমিকরা জানান, বাগানের টিলা বাবু (বাগান কর্মচারী) তৈয়ব আলী নানা সময়ে অনিয়ম করে আসছেন। শ্রমিকরা গাছের খন্ডাংশ চুরির সময়ে আটক করেছে। পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন বাউরী বলেন, বাগানের টিলা বাবু তৈয়ব আলী মেয়ের বিয়েকে কেন্দ্র করে তিনি জ্বালানি কাঠের জন্য মঙ্গলবার বিকেলে অবৈধভাবে একটি প্লান্টেশন এলাকা থেকে গাছের খন্ডাংশ কেটে নিয়ে যেতে চান। শ্রমিকরা রাস্তা থেকে আটক করেছে। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ শুরু হয়।
তিনি বলেন, চা শ্রমিক মারা গেলে তার শেষকৃত্যের সময় চা বাগান কর্তৃপক্ষের কাছে জ্বালানি কাঠ চেয়ে সহজে পাওয়া যায় না। আর একজন বাগান কর্মচারী মেয়ের বিয়ের জন্য অবৈধভাবে জ্বালানি কাঠ নিয়ে যাচ্ছেন।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে চাতলাপুর চা বাগানের শ্রমিকরা অভিযুক্ত বাগান কর্মচারীকে চাকুরিচূত্য করার দাবি জানাচ্ছে। বুধবার সকালে চা বাগান কারখানা ও অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করছে।
এ সমাবেশে বক্তব্য রাখেন জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস, চা শ্রমিক নেতা সীতারাম বীন, শ্যামল অলমিক প্রমুখ। তাদের একটিই দাবি আজ বুধবারের মধ্যেই অভিযুক্ত চা বাগান কর্মচারিকে চাকুরিচ্যুত করে চা বাগান থেকে বের করে দিতে হবে। তবে অভিযুক্ত চা বাগান কর্মচারী তৈয়ব আলী বলেন, আগামী ১০ নভেম্বর আমার বড় মেয়ের বিয়ে হবে। এদিন রান্নার কাজে ব্যবহারে জ্বালানি কাঠের জন্য চা বাগান কর্তৃপক্ষের জ্ঞাতসারেই পুরাতন গাছের জীর্ণশীর্ণ দু’টি খন্ডাংশ নিতে চেয়েছিলাম। তবে কিছু সংখ্যক লোকের পূর্ব বিরোধে শ্রমিকদের উস্কিয়ে পরিকল্পিতভাবে তাকে চাকুরিচ্যুত করতে এ আন্দোলন শুরু করেছে। এটি নিয়মতান্ত্রিক নয় বলে তিনি দাবি করেন।
চাতলাপুর চা বাগান ব্যবস্থাপক মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার বিকেলেই অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর এ চা বাগানের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বুধবার বিকেলে চা শ্রমিকদের সাপ্তাহিক মজুরি প্রদান করা হয়। চা শ্রমিকরা যদি শান্ত না হয় তা হলে স্বাভাবিকভাবে মজুরি প্রদান করা যাবে না।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!