Logo

২৫ বছর যাবৎ নিজ এলাকায় ফ্রি সেবা দিচ্ছেন ডাক্তার এন. কে. সিনহা

Reporter Name / ২৭৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ এলাকায় নিরবে সেবা দিচ্ছেন বিগত পঁচিশ বছর ধরে ডা. এন. কে.সিনহা। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান। 

প্রতি বছর পূজার সময়ে ছুটিতে এসে উপজেলার আদমপুর ইউনিয়নের তিলকপুরস্থ গ্রামের বাড়িতে বিনামূল্যে এলাকার দরিদ্র রোগী দেখে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করেন। এবছরও তার ভ্রতিক্রম ঘটেনি। গ্রামের মধ্যে এধরণের একজন চিকিৎসকের মহতি উদ্যোগ এলাকার লোকজনের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

ডা. এন.কে. সিনহা এবছর দুর্গা পূজার ছুটিতে আসার পর থেকে প্রতিদিনই বাড়ির উঠানে ছিল বিনামূল্যে চিকিৎসা নিতে আসা নারী, শিশুসহ শতাধিক রোগীর লম্বা লাইন । গত রোববার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ৩ দিন ব্যাপী প্রতিদিন ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিজ বাড়িতে গড়ে ১৫০ জন রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন তিনি।বিনামূল্যে রোগী দেখেছেন। রোগী দেখার পর ব্যবস্থাপত্রের সাথে বিনামূল্যে ঔষধপত্রও প্রদান করেছেন।

সরেজমিনে পরিদর্শনকালে আলাপ হয়, চিকিৎসা নেয়া রহিমা বেগমের সাথে, আলাপচারিতায় তিনি বলেন, বিনামূল্যে সময় নিয়ে নাক, কান ও গলা পরীক্ষা করে প্রেসক্রিপশন দিয়েছেন এবং ঔষধপত্রও দিয়েছেন। এতে আমাদের মতো গরীব লোকেরা খুবই উপকৃত হচ্ছি। নিজ বাড়িতে মেডিকেল ক্যাম্প বিষয়ে সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. এন.কে.সিনহা বলেন, বিগত পঁচিশ বছর যাবত আমি এলাকার মানুষদের মধ্যে এই সেবা দিয়ে যাচ্ছি। এবছর বিনামূল্যে ঔষধও ফ্রি দিচ্ছি। এতে এলাকার দরিদ্র মানুষজন কিছুটা হলেও উপকৃত হচ্ছেন এবং মানুষের সেবা দিতে পারায় নিজেকেও ভালো লাগছে।  এছাড়াও বাড়িতে আসলে আমি বিনামূল্যে রোগীদের সেবা দিয়ে থাকি।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!