Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

শ্রীমঙ্গল র‌্যাব-৯ অভিযানে ৪০ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোটার : / ৭২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন রামনগর গ্রাম থেকে র‌্যাব-৯ সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প) এর অভিযানে ৪০ বোতল বিদেশী মদসহ চন্দন কুর্মি এবং স্বপন রাজ ভল্লব নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২০শে অক্টোবর) রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)এর একটি অভিযানিক দল কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে রামনগর গ্রাম থেকে ৪০ বোতল বিদেশী মদ এবং তাদের ব্যবহারিত সিএনজি ও একটি মোবাইল সেটসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার লাখাইছড়া চা বাগানের বাসিন্দা ধনেশ কুর্মি এর ছেলে চন্দন কুর্মি(৩৪) আর অপরজন হলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সীশেলবাড়ী চা বাগান এর বাসিন্দা পিন্টু রাজ ভল্লব এর ছেলে স্বপন রাজ ভল্লব (১৮)দ্বয়কে প্রেফতার করে।

এ বিষয়ে মুঠোফোনে শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর কাছে জানতে চাইলে তিনি আমাদের বলেন, আমরা এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, একটি সিএনজিতে করে দুই মাদক কারবারি ৪০ বোতল মাদক বহন করছে বিক্রির জন্য। আর এমন সংবাদের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি এবং তাদেরকে আলামত সহ গ্রেফতার করি। আর উল্লেখিত এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামত সহ আসামীদেরকে শ্রীমঙ্গল থানায় প্রেরন করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!