Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা গভীর রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যু : আলীনগর চা বাগানে শ্রমিক বিক্ষোভ

রিপোটার : / ২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ২ মাসের শিশু চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগে বিক্ষুদ্ধ চা শ্রমিকরা কাজ বর্জন করে চা কারাখানা ঘেরাও করে বেলা ২টা পর্যন্ত বিক্ষোভ করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় চা বাগানের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ও শিশুর পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

জানা যায়, আলীনগর চা বাগানের দেওয়াল টিলার বাসিন্দা সুকুমার নায়েকের অসুস্থ ২ মাসের শিশুকে বুধবার ১৭ ডিসেম্বর ডানকান ব্রাদার্স পরিচালিত আলীনগর চা বাগান হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। হাসপাতালে প্রয়োজনীয় ঔষধ না থাকায় শিশুর পিতা বাহিরে থেকে ঔষধ এনে দেন। একপর্যায়ে শিশুর অবস্থা অবনতি হলে শিশুর পরিবারবর্গ উন্নত চিকিৎসার জন্য ক্যামেলিয়া ডানকান হাসপাতালে স্থানান্তরের অনুরোধ করেন। কিন্তু চিকিৎসক সুকর্ণা প্রীতি ঊষা কালক্ষেপন করে অন্যত্র স্থানান্তর না করায় রাত ৮টার দিকে শিশুটির মত্যৃ হয়।

এদিকে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আলীনগর চা বাগানের শত শত চা শ্রমিক কাজ বর্জন করে প্রথমে চা বাগান হাসপাতাল ঘেরাও করে। পরে বিক্ষোভ মিছিল সহকার বাগানের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। একপর্যায়ে বিক্ষুদ্ধ চা শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয়। বিষয়টি কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একপর্যায়ে বাগান কর্তৃপক্ষ, পুলিশ ও চা শ্রমিকদের বৈঠকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বাগান কর্তৃপক্ষ, পুলিশ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, চা বাগান পঞ্চায়েত সভাপতি গণেশ পাত্র, সম্পাদতক চন্দন বাক্তি, চা ছাত্র যুব পরিষদ নেতা সজল কৈরী প্রমুখ উপুিস্থত ছিলেন।

পরে আলীনগর চা বাগানের প্রধান ব্যবস্থাপক এ, জে, এ, রফিউল আলম উপস্থিত চা শ্রমিকদের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে প্রত্যাহার, ঘটনার তদন্ত কমিটি গঠন ও শিশুর পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’দফায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!