Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

মৌলভীবাজারে ভুয়া চিকিৎসক দম্পতির কারাদণ্ড

রিপোটার : / ৮৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারে ডাক্তার সেজে প্রতারণার দায়ে ২ ভুয়া ডাক্তারকে কারাদণ্ড ও জরিমানা করেছে র‍্যাব-৯ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। ওই দুই ভুয়া ডাক্তার সম্পর্কে স্বামী-স্ত্রী।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি আফসান-আল-আলম এর সমন্বয়ে গঠিত র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল মৌলভীবাজার সদর থানাধীন কুসুমবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে ভুয়া ডাক্তার সেজে প্রতারণার সময় তাদের আটক করে।

ভুয়া দুই ডাক্তার হলো- কুমিল্লার মুরাদনগর থানার ইউসুফনগর গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম শান্ত (৪৬) এবং তার স্ত্রী খালেদা আক্তার (৩৫)।

র‍্যাব-৯ জানায়- আটক দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। দীর্ঘ দিন ধরে ভুয়া ডাক্তার সেজে তারা প্রতারণা করে আসছিল। তাদের ভুয়া কাগজপত্র ও ভুয়া লাইসেন্স জব্ধ করার পাশাপাশি আটককৃতরা নিজেদের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম (ইউএনও ও নির্বাহী ম্যজিস্ট্রেট, মৌলভীবাজার সদর) মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ (১) ও ২৯(১) লঙ্গন করায় মো. শফিকুল ইসলাম শান্তকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও খালেদা আক্তারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

এই দুই ভুয়া ডাক্তারকে এর পূর্বেও মোবাইল কোর্ট ১৫ দিন কারাদণ্ড প্রদান করেছিল বলে জানান র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!