Logo

শ্রীমঙ্গলে নবদুর্গা‘র পূজা শুরু

Reporter Name / ২৭৬ Time View
Update : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মা দুর্গার পূজা। ‘সাধারনত দুর্গাপূজা ষষ্টি তিথিতে শুরু হয়ে দশমীতে শেষ হয়। তবে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইছামতী চা বাগানের মঙ্গলচন্ডি মন্দিরে একটু ব্যতিক্রম আয়োজন এই পূজা শুরু হয়। এখানে ৯দিন ব্যাপী পূজা হয়। প্রতিবছর দুর্গা পূজার ছয়দিন আগ থেকেই এখানে নবদূর্গার পূজা শুরু হয়। প্রতিদিন একটি করে নয় দিনে দেবী দুর্গার নয়টি রূপের পূজা করা হয়। হিন্দু পুরাণ অনুসারে, এগুলো দেবী পার্বতীর ৯টি ভিন্ন রূপ। এই ৯টি রূপের সগুন বর্তমান দেবী পার্বতীর দূর্গার রূপ। যে রূপে দেবী পার্বতী বধ করেন দুর্গম অসুরকে।

রোববার (১৫ অক্টোবর) সকালে দেবী দুর্গার ৯টি রূপের মধ্যে প্রথম রূপ শৈলপুত্রী রুপে পূজার মধ্য দিয়ে এখানে শুরু হয়েছে পৌরানিক নিয়ম অনুযায়ী ৯ দিন ব্যাপী দেবী দূর্গার আরাধনা। এভাবে পর্যায়ক্রমে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত দেবীর ব্রহ্মচারিনী, চন্দ্রঘন্টা, কুষ্মান্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রী, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী রূপের পূজা করা হবে। ২৪ অক্টোবর হবে দেবীর বিসর্জন।

পূজার প্রথম দিন রোববার মঙ্গলচন্ডি মন্দিরে গিয়ে দেখা যায়, ‘সারাদেশের হাজার হাজার পূূজা মন্ডপে কারিগররা যেখানে প্রতিমা তৈরীতে ব্যস্ত সেখানে এই জায়গায় ঢাকের তালে মোহিত হচ্ছে পূজা মন্ডপ। নিজের ও দেশের মঙ্গল কামনায় দেবীর চরণে অঞ্জলি দিয়েছেন ভক্তরা। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আগাম দুর্গা পূজা দেখতে এসেছেন।’


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!