Logo

করোনায় ডা. খলিলের মৃত্যু, মৌলভীবাজারে শোকের ছায়া

Reporter Name / ৭০৮ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মৌলভীবাজার ডায়াবেটিক এসোসিয়েশন হাসপাতালের চিকিৎসক ডা. মো. খলিল উদ্দিন। তার মৃত্যুতে মৌলভীবাজারে চিকিৎসকসহ সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মৌলভীবাজার মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. শাব্বির হোসেন খান জানান- ডা. মো. খলিল উদ্দিন করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২ অক্টোবর থেকে শ্রীমঙ্গলে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।

অবস্থার অবনতি হলে ৬ অক্টোবর মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আইসিইউ’তে ভর্তি হন। সেখান থেকে পরেরদিন ৭ অক্টোবর সিলেটের মাউন্ট এডোরার এইচডিইউ’তে ভর্তি হন। অবস্থার অবনতি ঘটলে বুধবার (১৪ অক্টোবর) তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

ডা. মো. খলিলের গ্রামের বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থায়ীভাবে বসবাস করতেন।তিনি রংপুর মেডিকেল কলেজের ১৬ তম ব্যাচের (১৯৯৫ এমবিবিএস)ছাত্র ছিলেন। জানা গেছে বুধবার রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিজ গ্রামের বাড়িতে তার নামাজে-জানাযা সম্পন্ন হয়েছে।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!