Logo
সংবাদ শিরোনাম :
দীর্ঘ লড়াইয়ের পর মৌলভীবাজার-৪ আসনে জয় মুজিবুর রহমানের ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা

কমলগঞ্জের শমশেরনগরে নতুন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

রিপোটার : / ৭৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ১০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৭ অক্টোবর বুধবার বিকাল সাড়ে ৫টায় শমশেরনগর-মৌলভীবাজার সড়কের পাশে মরাজানেরপারস্থ এলাকায় শমশেরনগর হাসপাতাল ও বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুস শহীদ এমপি প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রখ্যাত সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল হক মিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. আশফাকুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডিজিএম গণেশ চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমদ মানিক, হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, নির্মল চন্দ্র দাশ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুল, সাবেক ছাত্রলীগ নেতা এবিএম আরিফুজ্জামান অপু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,শমশেরনগর হাসপাতাল কমপ্লেক্স স্থাপনের জন্য শমশেরনগরের প্রবাসী সরওয়ার জামান রানা ও আলেয়া জামানের দানকৃত এক একর বিশ শতাংশ ভূমিতে হাসপাতাল ও প্রশাসনিক ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গাছের চারা রোপন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!