Logo

মৌলভীবাজারে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

Reporter Name / ৭৫৯ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

“নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে জন্ম নিবন্ধন দিবস। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজারে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ।

এসময় বক্তারা বলেন,নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা প্রাপ্তিতে ও অধিকার সংরক্ষণে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব অপসীম তাই সঠিক ভাবে জন্ম নিবন্ধনের কাজটি করতে হবে। আর এ কাজের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা যাতে কাজটি করেন তা নিশ্চিত করতে হবে।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!