Logo

কমলগঞ্জে হাঁস-মুরগীর বাচ্চা ও সবজির বীজ বিতরন

Reporter Name / ৮২২ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি এর উদ্যোগে ১৩০ জন উপকারভোগীর মধ্যে হাঁস-মুরগীর বাচ্চা ও বিভিন্ন প্রকার সব্জির বীজ বিতরন করা হয়েছে। রোববার দুপুরে গুডনেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র উদ্যোগে হাঁস-মুরগীর বাচ্চা ও সব্জির বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথিী হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা বিশ্বজিত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা নিখিল মণি সিংহ, ইউপি সদস্যা সন্ধ্যা রানী সিনহা, আদমপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এস এম রেজা উদ্দিন রাজু। সভায় সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র ম্যানেজার রোমিও রতন গমেজ। সঞ্চালনা করেন প্রোগ্রাম ইনচার্জ প্রবীর নকরেক। এসময় প্রতিষ্ঠানের প্রোগ্রাম কর্মকর্তা রবিন্দ্রনাথ শীলসহ সকল বৃন্দ উপস্থিত ছিলেন।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!