Logo

কমলগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানে টাকা জরিমানা আদায়

Reporter Name / ৮৩০ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করাসহ নানা অপরাধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের অভিযানে উপজেলার ভানুগাছ বাজারে তিনটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় তদারকি অভিযানে ম‚ল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ বাজারের ষ্টেশন রোড, মাধবপুর রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতাম‚লক কার্যক্রম পরিচালনা করা হয়। মাধবপুর রোডে অবস্থিত ফাস্ট টাইম বেকারীকে ১০ হাজার টাকা, ভানুগাছ বাজারে অবস্থিত দি সেন্ট্রাল ফার্মেসীকে ৩ হাজার টাকা, ষ্টেশন রোডে অবস্থিত লোকনাথ ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাঁচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য ম‚ল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড স্যানিটাইজার ও নিম্নমানের সংক্রমণরোধী জীবানুনাশক বিক্রয় না করতে পারে সে লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!