Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

বাড়ি থেকে ধরে নিয়ে কমলগঞ্জে মণিপুরী নারীকে নির্যাতন

রিপোটার : / ৭২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। ক্ষেতের সবজি চুরির মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী সংখ্যালঘু নারীর উপর হামলা ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত নারী কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনার পর মণিপুরী পল্লীতে আতংক বিরাজ করছে।

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ৭নং আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামের বাসিন্দা মৃত আব্দুল লতিবের পুত্র উমেদ মিয়া (৫০) কর্তৃক মনিপুরী ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ভুক্ত নারী চাউবিহান দেবী (৬০) এর উপর এলোপাতাড়ি মারধরের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঐদিন বিকেলে উমেদ মিয়া তার ক্ষেতের সবজি চুরির মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে চাউবিহান দেবীকে বাড়ি থেকে ধরে নিয়ে সবজি ক্ষেতের মধ্যে লাঠি দিয়ে এলোপাতারি মারতে থাকে। তখন চাউবিহানের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে চাউবিহানকে রক্তাক্ত ও মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (কমলগঞ্জ থানার জিডি নং ৯০১, তারিখ: ২০/০৯/২০২০ইং) করা হয়েছে।

এলাকাবাসী জানান, উমেদ মিয়া কর্তৃক মনিপুরী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে প্রাণনাশের হুমকিসহ কাটাবিল গ্রাম থেকে মণিপুরী সম্প্রদায়কে বিতারিত করবে বলে হুমকি দেয়ারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় কাটাবিল গ্রামে সংখ্যালঘু মণিপুরী পল্লীতে আতংক বিরাজ করছে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামের বাসিন্দা নাতেক সিংহের স্ত্রী চাউবিহান দেবী (৬০)-কে বসত ঘর থেকে দিবাগত রাতে ১১ মণ ধান চুরি হয়। পরদিন ২৪ আগস্ট সকালে অনেক খোঁজাখোঁজির পর একই গ্রামের বাসিন্দা জনৈক আনসার মিয়া মারফত জানতে পারে, ঐদিন দিবাগত রাত আনুমানিক দেড় টায় কাটাবিল গ্রামের নিয়ামত আহমেদ (২৮), শাকিল মিয়া, শামীম মিয়াসহ অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি চাউবিহান দেবীর বাড়ির আশপাশ ঘুরতে দেখেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য চাউবিহান দেবী স্থানীয় ইউপি সদস্য জুমের আলীর শরনাপন্ন হন। ইউপি সদস্য বিষয়টি স্থানীয় কমলগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ বেলা ১১:১৫ মিনিটে ঘটনাস্থলে এসে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করেন। এ সময়ে তারা ধান চুরির বিষয়টি স্বীকার করে। আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে গত ২৪ আগস্ট তারিখ চুরিকৃত ০৬ মণ ধান পুলিশ উদ্ধার করে জব্দ করেন। পরবর্তীতে পুলিশ আটককৃত ৩জনকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। (যার নম্বর: ১৭, জিআর নং ১৫৭/২০২০খ্রি:, তারিখ: ২৪/০৮/২০২০ইং)।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!