Logo
সংবাদ শিরোনাম :
ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত রাজকান্দি রিজার্ভ ফরেস্টে কাটা হচ্ছে টিলা ও গাছ সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর ববের শুভেচ্ছা বিনিময় কমলগঞ্জে ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে আলট্রা ম্যারাথন গোকুলানন্দ গীতিস্বামী‘র ১২৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত নান্না বিআরডিবি’র সভাপতি নির্বাচিত লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রমশ প্রাণী শুন্য হচ্ছে চা-পাতা ভর্তা আটার রুটি খেয়েই চলে চা শ্রমিকের দিন খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’ উদযাপন মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ময়লার স্তুপ ! বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষায় রাত জেগে পাহারা জীবন ও জীবিকাঃ বংশীবাদক কৃষ্ণের সুরের মূর্ছনা সাংবাদিকদের সাথে বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলামের মত বিনিময় সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময় সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মৃত্যুতে কমলগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ জাতীয় সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা শেষ হলো ঐতিব্যবাহী মণিপুরি মহারাসলীলা উৎসব কমলগঞ্জে সম্পন্ন হলো চা শ্রমিকদের ২৫ তম কাত্যায়ানী পূজা

বড়লেখায় স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

রিপোটার : / ৭২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাংলাদেশ স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।

বড়লেখা উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় সাংগঠনিক অধিবেশনে বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, জেলা স্কাউটস সম্পাদক ফয়জুর রহমান, সাবেক সম্পাদক আব্দুল ওয়াহিদ, সহকারি পরিচালক আবে হায়াত হাসান, জেলা স্কাউট লিডার মো. ফয়জুর রহমান, বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, কমিশনার ছয়ফুল হক, সম্পাদক লুৎফুর রহমান চুন্নু, উপজেলা স্কাউট লিডার ছালাদিন মল্লিক প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোটে উপজেলা স্কাউটসের কমিশনার পদে নির্বাচিত হন প্রতাপ কুমার দত্ত। পদাধিকার বলে সভাপতি হয়েছেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। অন্য পদগুলোতে কাউন্সিলরদের সম্মতিক্রমে সহসভাপতি পদে মোহাম্মদ তাজ উদ্দিন, কোষাধ্যক্ষ পদে মো. গিয়াস উদ্দিন, সম্পাদক পদে মো. রিয়াজ উদ্দিন ও যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ নাজিম উদ্দিন মনোনীত হন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!