Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সঙ্গে জেলা যুবদলের মতবিনিময়

রিপোটার : / ৫৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট।।

ণমূল যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা যুবদল কর্তৃক কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টায় কমলগঞ্জ উপজেলার পতনউষারে স্থানীয় বিএনপি নেতা অলী আহমেদ খানের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্বলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (সিলেট বিভাগ) আনছার উদ্দিন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিতের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান দিপু সরকার ও সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল।

প্রধান অতিথির বক্ত্যব্যে আনছার উদ্দিন বলেন, সারাদেশের ন্যায় তৃণমূলের মতামতের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলা ও পৌর  যুবদলকে শক্তিশালী করতে কমিটি গঠন করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে দিপু সরকার ও জাহাঙ্গীর আলম দুলাল বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা মামলা-হামলার শিকার হয়েছেন তাদেরকে আগামী আহ্বায়ক কমিটিতে মূল্যায়ন করা হবে। যাদেরকে নিয়ে কমিটি দেওয়া হবে, তারাই আগামীদিন দেশ ও নেত্রীর মুক্তির আন্দোলন ত্বরান্বিত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

এছাড়া বক্তব্য দেন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি মির্জা আক্কাছ, যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পিরন, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ মাহফুজ, গোলাম রব্বানী তৈমুর, আমীর মাহমুদ, সাহান পারভেজ সিপন, শ্রমবিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনিসহ কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!