Logo

মৌলভীবাজারে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

Reporter Name / ৭৩৮ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

টো রিক্সায় গ্রীল স্থাপনের নির্দেশনা, অনটেস্ট গাড়ী চলাচলে স্টিকার ব্যবসা, রং পার্কিং এর নামে মিথ্যা মামলার প্রতিবাদে পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সন্মুখে মানব বন্ধনের আয়োজন করে জেলা অটোটেম্পু অটোরিক্সা, মিসুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। মানববন্ধনে শ’শ’চালক রাস্তার পাশে সিএনজি অটোরিক্সা রেখে অংশ গ্রহন করে। মানববন্ধন বক্তব্য রাখেন শ্রমিক নেতা পাবেল আহমেদ, আজিজুল হক সেলিম সহ অন্যন্য শ্রমিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দরজা লাগানো, অনটেস্ট গাড়িতে টিকার সিস্টেম বাতিল ও যত্রতত্র পার্কিং করার নামে জরিমানা প্রথা বাতিল করতে হবে, নতুনা তারা কঠোর আন্দোলনের ডাক দেবেন। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!