Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

বড়লেখায় পুষ্টি নিশ্চিত ও আয় বৃদ্ধির লক্ষ্যে সবজি বীজ ও ছাগল বিতরণ

রিপোটার : / ৮১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের বড়লেখায় অতিদরিদ্র মহিলা ও কিশোরীদের পরিবারের সদস্যদের পুষ্টি নিশ্চিত ও আয় বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) সূচনা প্রকল্পের আওতায় শীতকালিন সবজির বীজ ও ছাগল বিতরণ করা হয়েছে।

সোমবার প্রধান অতিথি হিসেবে সুচনা প্রকল্পের সুজানগর ইউনিয়নের ৫০ জন উপকারভোগী মহিলা ও কিশোরীকে সবজি বীজ ও ছাগল বিতরণ করেন ইউএনও মো. শামীম আল ইমরান। উক্ত প্রকল্পের আওতায় এ ইউনিয়নের ৩০৬ জন মহিলা ও কিশোরীকে ছাগল ও ১৬৭৬ জনকে শীতকালীন শাক সবজির বীজ প্রদান করা হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নছিব আলীর সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদের সঞ্চালনায় ছাগল ও বীজ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সূচনা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আনিসুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানি রাসেল, সেভ দ্যা চিলড্রেনের জেলা প্রকল্প ব্যবস্থাপক কাজী আলম, সূচনার জেলা ব্যবস্থাপক (এইচকেআই) আব্দুল হান্নান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাংবাদিক আব্দুর রব, ইউপি সদস্য ফখরুল ইসলাম, শহিদ আহমদ, নূর হোসেন, সূচনার টিও মতিউর রহমান, পুষ্টি কর্মকর্তা আল আমিন, পর্যবেক্ষণ কর্মকর্তা তৌহিদ কামাল তাপস, আইজিএ কর্মকর্তা মীর সঞ্চয়, জিসিডিও অসীম চন্দ্র, সুজানগর ইউনিয়ন সমন্বয়কারী মো. তালেব উদ্দিন প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!