Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

মৌলভীবাজারে পর্যটন শিল্পে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোটার : / ৭৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে করোনাকালিন সময়ে জেলার পর্যটন শিল্পে করনীয় শর্ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর)দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কেন্দ্রে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ, সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা, পর্যটন সেল ও ট্রেজারী শাখা) মোঃ রফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি ও শ্রীমঙ্গলের টি হ্যাভেন রিসোর্ট এর সত্ত্বাধিকারী আবু সিদ্দিক মোঃ মুসা , শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক ও নি:স্বর্গ ইকো কটেজ এর সত্ত্বাধিকারী কাজী শামসুল হক, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফ এর ব্যবস্থাপক (জন সংযোগ) মোঃ মাহমুদুল ইসলাম, শ্রীমঙ্গল ইন ইন হোটেল এর সত্ত্বাধিকারী মোঃ ছায়েদ আলী, গ্র্যান্ড সেলিম রিসোর্ট এন্ড ট্যুর এর পরিচালক মোঃ মোশারফ হোসেন, সত্ত্বাধিকারী টি ভিলা রিসোর্ট এর স্বত্তাধিকারী সোহাগ আহমেদ, পরিচালক হোটেল ইউনাইটেড এর পরিচালক উত্তম দাশ পিযুষ, শ্রীমঙ্গল ট্যুর গাইড কমিউনিটি এর সভাপতি মোঃ খালেদ হোসেন, পরিচালক গ্রীনলিফ গেষ্ট হাউজ এর পরিচালক ও শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক এস কে দাশ সুমনসহ বিভিন্ন হোটেল রিসোর্টের কর্মকর্তাগণ।
সভায় জেলা প্রসাশনের পক্ষ থেকে করোনাকালিন জেলার পর্যটন শিল্পের করনীয় ও নির্দেশনা নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান । তিনি বলেন, ইতিমধ্যে মৌলভীবাজার জেলাকে এ গ্রেডে রূপান্তর করা হয়েছে, এখানকার পর্যটন শিল্পে সমস্যা সম্ভবনা নিয়ে আমি কথা বলেছি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় এবং ট্যুরিজম বোর্ডের সাথে । উনারা একটি গাইডলাইন দিয়েছেন সমগ্র দেশব্যাপী করোনাকালিন পর্যটন শিল্পের জন্য এবং নিজেদের ও পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে । এই গাইডলাইন মোতাবেক এই শিল্প পরিচালিত হবে।
এ সময় শ্রীমঙ্গল পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভবনা নিয়ে আরো বক্তব্যে রাখেন শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি আবু সিদ্দিক মোঃ মুসা ও সাংগঠনিক সম্পাদক এস কে দাশ সুমন। বক্তারা এখানকার পর্যটন শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরেন জেলা প্রশাসনের কাছে।

মতবিনিময় সভায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্দেশনা পাঠ করেন সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম । গাইডলাইনে প্রতিটি হোটেল রিসোর্টে প্রশিক্ষিত কর্মচারী দ্বারা প্রবেশের সময় আগত ব্যাক্তির শরীরের তাপমাত্রা পরীক্ষা করা, উচ্চ তাপমাত্রা পাওয়া গেলে অতিথিকে আলাদা রুমে রাখা এবং ডাক্তারের সাথে পরামর্শ করা, ডোর ম্যান এবং অন্যান্য কর্মীদের অবশ্যই ইউনিফর্মযুক্ত পোশাক ও ফেস মাক্স পরিধান করা, কোভিড -১৯ এর সন্দেহজনক অতিথিদের বিষয়ে অবিলম্বে স্থানীয় স্বাস্থ্য বিভাগকে অবহিত করা, হোটেলের প্রবেশ পথে জুতা জীবাণুমুক্তকরণের জন্য স্যানিটাইজড ডোর ম্যাট সরবরাহ করা, অতিথিদের সমস্ত লাগেজ জীবানুমুক্ত করা সহ প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!