Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জে খাসিয়া পুঞ্জি পরিদর্শনে জেলা প্রশাসক

রিপোটার : / ৭৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। খাসিয়াপুঞ্জি পরিদর্শনেকালে করোনা সংক্রমণ প্রতিরোধে খাসিয়াদের নিজস্ব উদ্যোগে সন্তুষ্ট জেলা প্রশাসক। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় জেলা প্রশাসক মাগুরছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন।

করোনা সংক্রমণ প্রতিরোধে গত ৫ মাস ধরে মৌলভীবাজার জেলার ৬৫টি খাসিয়া পুঞ্জি নিজ উদ্যোগ ও ব্যবস্থাপনায় লকডাউন রয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে গেলে পুঞ্জির মন্রী (পুঞ্জি প্রধান) জিডিশন প্রধান সুছিয়াং জেলা প্রশাসককে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।

করোনা মোকাবেলায় রোল মডেল হিসেবে মৌলভীবাজারের খাসিয়া পুঞ্জিগুলো স্বাস্থ্য বিধি মেনে এখনও সংক্রমণ মুক্ত রয়েছে পুঞ্জির খাসিয়া পরিবার সদস্যরা। স্বেচ্ছায় লকডাউনে থাকা খাসিয়া পুঞ্জির বাসিন্দাদের সরেজমিন খোজ নিতে মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে গেলে পুঞ্জি প্রধান ও খাসি সোশ্যাল কাউন্সিল সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং করোনাকালের তাদের গৃহীত ব্যবস্থাপনা উপস্থাপন করেন।

জেলা প্রশাসক বলেন, করোনা প্রতিরোধে খাসিয়াদের নিজস্ব উদ্যোগে করোনা সংক্রমণ মুক্ত থাকার জন্য প্রশংসা করেন। তিনি বলেন, এটি একটি রোল মডেল হিসেবে কাজ করবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান, জিডিশন প্রথান সুছিয়াং জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের পুঞ্জি পরিদর্শন ও তাদের ব্যবস্থাপনার সন্তুষ্টি প্রকাশের সত্যতা নিশ্চিত করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!