Logo

কমলগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উদযাপন

Reporter Name / ৩৫৫ Time View
Update : রবিবার, ২৬ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। 

দিবসটি উদযাপন উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এবং উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে আজ(২৬ জুন) সকাল ১১.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু রাম ভজন কৈরী। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা মাহাবুবুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়াদৌস হাসান, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সাংবাদিক শাহীন আহমেদ, উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলী প্রমুখ।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!