Logo

শ্রীমঙ্গলে ড্রেনে মিলল নবজাতকের লাশ

Reporter Name / ৯৯৩ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২০

শ্রীমঙ্গল প্রতিবেদক ।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সিন্দুরখান সড়কের পাশের ড্রেন থেকে এক নবজাতকের (মেয়ে শিশু) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা ধারনা করছেন শিশুটির বয়স আনুমানিক ৩-৪ দিন হবে।

শনিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, কে বা কারা শিশুটির লাশ ড্রেনে ফেলে গেছে সে সম্পর্কে এলাকাবাসী কোনো তথ্য দিতে পারেননি।

এ প্রসঙ্গে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!