Logo

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ইসলামপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

Reporter Name / ৩২২ Time View
Update : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন সোমবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
আলোচনায় অংশ নেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, বিজিবি কুরমা সীমান্তের কোম্পানী কমান্ডার আবুল মালেক, মখাবিল সীমান্তের কমান্ডার মো. সাহাবউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!