Logo

কমলগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

Reporter Name / ২১৫ Time View
Update : রবিবার, ৫ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জের পতনঊষারে অস্ত্র, মাদক, চোরাচালান, চুরি ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধকল্পে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ জুন রাত সাড়ে আটটায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির আয়োজনে উপজেলার পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্র এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সার্কেল মো. শহিদুল হক মুন্সী।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশাররফ হোসেন, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নূরুল মোহাইমিন মিল্টন, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, নারায়ণ মল্লিক সাগর, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল, ইউনিয়ন পরিষদের সচিব শিল্পী বেগম, পতনঊষার ইউনিয়ন বিট পুলিশিং কমিটির সভাপতি সুরুজ আলী, সমাজ সেবক মছব্বির আলী, আতিকুল হক চৌধুরী কামরান, বায়তুল হক চৌধুরী, লোকমান আহমদ প্রমুখ।
সভায় পতনঊষার ইউনিয়ন পরিষদের সদস্য, বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!