Logo
সংবাদ শিরোনাম :
দীর্ঘ লড়াইয়ের পর মৌলভীবাজার-৪ আসনে জয় মুজিবুর রহমানের ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা

হামলা আতংকে রামেশ্বরপুর গ্রামের শীল সম্প্রদায়

রিপোটার : / ৯৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

অপরাধ প্রতিবেদক : :  পাওনা টাকা আদায়ের অজুহাতে এক দিনমজুরকে বাড়ীতে ডেকে এনে  এক প্রভাবশালী কর্তৃক দফায় দফায় বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেছেন । আহত ব্যাক্তি এলাকাবাসীর সহায়তায় প্রাণে রক্ষা পেয়ে এখন কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন । ঘটনাটি ঘটেছে গতকাল ২১ শে এপ্রিল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে । এঘটনায় আইনের আশ্রয়  নিয়ে বিপাকে পড়েছেন নির্যাতনের শিকার ঐ ব্যক্তির পরিবারটি। নির্যাতনকারী এলাকার চিহ্নিত ভূমিখেকো ও সন্ত্রাসী হওয়ায় এলাকার কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না।  গতকাল রাতে নির্যাতনের শিকার  সজল শীলের ছেলে  সঞ্জু শীল বাদী হয়ে সন্ত্রাসী দেওয়ান আলীসহ ৪ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । থানায় অভিযোগ দায়েরের কারণে ক্ষিপ্ত হয়ে অসহায় এই পরিবারকে নানা প্রকার হুমকী ও ভয়ভীতি প্রদর্শণ অব্যাহত রাখায় পরিবারটি এখন চরম আতংকে দিনাতিপাত করছে। এ প্রতিবেদকের সাথে আলাপকালে সজলশীর তার পরিবারের নিরাপ্তাহীনতার কথা তুলে ধরে বলেন সন্ত্রাসীরা তার পরিবারের উপর হামলা চালাতে পারে । তিনি অবিলম্বে সন্ত্রাসী দেওয়ান ও তার সহযোগীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।

দেওয়ান আলী এঘটনার সাথে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করলেও এলাকার সকলেই ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন দেওয়ানগংরা এলাকার চিহ্নিত ভূমি খেকো । তারা আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবু রতীশ চন্দ্র দত্তের বাড়ী দখলসহ বিভিন্ন অপরাধ কর্কান্ডের মূল নায়ক। গত কিছুদিন পূর্বে  এই দেওয়ান আলী নেতৃত্বে একই এলাকার  শশাংক শীলের বাড়ীতে শশস্ত্র হামলা চালিয়েছিল। এতে শশাংক শীল ও তার স্ত্রী রীনা শীল রক্তাক্ত জখম হয়েছিলেন তাদের সম্পদ রক্ষা করতে গিয়ে। এভাবে একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে দেওয়ান গংরা এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!