Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বরই চাষে মডেল আজাদুর রহমান, বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা

কমলগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

রিপোটার : / ৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।

সোমবার ১৪ এপ্রিল দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নববর্ষকে বরণ করা হয়েছে। সকালে ‘এসো হে বৈশাখ’ গানের সুরে নববর্ষকে স্বাগত জানানো হয়। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন। দিবসের শুরুতে সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর এর নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। দিনব্যাপী আয়োজিত নানা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউএনওসহ অতিথিরা। অনুনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’সহ নানা বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আগত দর্শনার্থীরা।

এদিকে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে নববর্ষ উদযাপন কমিটি ও শাপলা সবুজ সংঘের আয়োজনে ৩২ তম দুদিন ব্যাপী বৈশাখী মেলা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ষবরণ উপলক্ষে সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের নিয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে হয়।

উপজেলার শহীদনগর বাজার পতনঊষারে মেলায় গিয়ে দেখা যায়, মেলায় বিভিন্ন ধরনের পণ্যের স্টল বসেছে। কারুশিল্পের পাশাপাশি বিভিন্ন ধরনের তৈরি জিনিসপত্র ও বাচ্চাদের খেলনা রয়েছে। মেলার এক পাশে চরকি, মিউজিক বোর্ডে বাচ্চারা দোলনায় চড়ছে। এ ছাড়া বৈশাখী মেলার মঞ্চে শিশুরা লোকজ সংস্কৃতির উৎসব করছে। দুদিন ব্যাপী বৈশাখী মেলায় বাঙালির ঐতিহ্যবাহী সব পণ্য তুলে ধরা হয়েছে। এ মেলা চলবে মঙ্গলবার রাতে শেষ হওয়ার কথা। বছরে একবার মেলা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেলায় আগত দর্শনার্থীরা।

নববর্ষ উদযাপন কমিটির সভাপতি পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, শাপলা সবুজ সংঘের আয়োজনে আমরা দীর্ঘ ৩ দশক ধরে বাঙালি সংস্কৃতি তুলে ধরার জন্য বর্ষবরণ ও বৈশাখী মেলা করে আসছি। এখানে কৃষি পণ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি হয়। মেলাকে ঘিরে পতনঊষার ইউনিয়নে উৎসবের আমেজ বিরাজ করে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!