Logo

জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা

Reporter Name / ১১৮ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে সিলিন্ডা গ্যাস ও জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকন।

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও ফায়ার সার্ভিসের একটি দল অংশগ্রহণ করে।

অভিযানে দুটি প্রতিষ্ঠানকে এলপিজি গ্যাস অবৈধভাবে মজুত রাখার অপরাধে ৫০ হাজার টাকা এবং এক প্রতিষ্ঠানকে অতিরিক্ত অকটেন ও পেট্রোল সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!