Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা গভীর রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে দৈনিক দেশ রূপান্তরের চতুর্থ বর্ষপূর্তি পালন

রিপোটার : / ২১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ মার্চ, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।। দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর ইতোমধ্যে একটি ভিন্নধর্মী পত্রিকা হিসেবে পাঠকের মনে স্থান করে নিয়েছে । দেশ রূপান্তর প্রকাশনার শুরু থেকেই নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে প্রতিষ্ঠার চার বছরের মধ্যেই দেশ রূপান্তর মানুষের আস্থা অর্জন করতে পেরেছে।

রবিবার (১২মার্চ) সন্ধ্যা ৭টায় বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে  দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চমবর্ষে পদার্পণ এবং চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এসব কথা বলেন।

প্রেসক্লাব সভাপতি, অনলাইন দৈনিক কমলকন্ঠ সম্পাদক বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও উদীচী শিল্পী গোষ্ঠী কমলগঞ্জ উপজেলা শাখার  সম্পাদক সাংবাদিক সাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্টিত উক্ত আলোচনা সভায় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, কমলগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন ও   সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের কমলগঞ্জ প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন,  আমন্ত্রিত অতিথি কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রিজুয়ান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, সাবেক সাধারণ সম্পাদক আসহাবুজ্জামান শাওন, দৈনিক প্রতিদিনের সংবাদের শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুস শুকুর, অনলাইন নিউজ পোর্টাল ধলাইর ডাকের সম্পাদক আশরাফ সিদ্দিকী পারভেজ, সমাজসেবক জহিরুল ইসলাম, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার বার্তা সম্পাদক সাদিকুর রহমান সামু প্রমুখ।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের সমন্বয়ে দেশ রূপান্তরের পঞ্চম বর্ষে পদার্পণ এবং চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!