Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

কমলগঞ্জে বাজার পরিচ্ছন্ন রাখতে ৪১টি ডাস্টবিন বিতরণ

রিপোটার : / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাজার এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ৪১টি উন্নত মানের ডাস্টবিন বিতরণ করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

সোমবার ২৫ নভেম্বর সকালে উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদে এই ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

জানা যায়, আদমপুর বাজারের বিভিন্ন ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ও ইউনিয়ন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ডাস্টবিন বসানো হবে।

আদমপুর বাজারের নাগরিকদের উদ্দেশ্যে ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, এই এলাকা আমার আপনাদের। এই বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন আপনাদের সকল প্রকার সহযোগিতা করবে। ইউনিয়নের ঐতিহ্য এবং সৌন্দর্য রক্ষায় এসব ময়লার ঝুড়ি (ডাস্টবিন) ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে দেয়া হয়েছে। এসময় ইউনিয়ন পরিষদ ও বাজারের সকল নাগরিক ও ব্যবসায়ীদের পরিচ্ছন্নতা আইন রক্ষায় এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মন্না রানা, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, জাহেদ আহমেদ, ব্যবসায়ী আনোয়ার হোসেন রান, জুয়েল আহমদ, আব্দুল মুহিত প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!