Logo

কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত

রাজু দত্ত / ৫৯ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিববাজারস্থ মণিপুরী ললিতকলা একাডেমিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং একাডেমির আয়োজনে বিকাল  ৪ টায় অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির উপ-পরিচালক (অঃদাঃ) প্রভাস চন্দ্র সিংহ। প্রধান অতিথি ছিলেন মনিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন এবং কমলগঞ্জ বি আর ডিবির সহ-সভাপতি নন্দ কুমার সিংহ।

স্বাগত বক্তব্য দেন নাট্যকার শুভাশিস সিংহ, পিন্টু দেবনাথ (সহ-সভাপতি, কমলগঞ্জ প্রেসক্লাব) ও পুলক কান্তি ধর (আহ্বায়ক, বিশ্ব কবি মঞ্চ)।

আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান। পরে দেশাত্মবোধক গান পরিবেশিত হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!