Logo

কমলগঞ্জে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ ও খেলার সামগ্রী বিতরণ

Reporter Name / ৫৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোসাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন প্রমুখ। 

এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!