Logo

কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল সেবায়েতের খড়ের গাদা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : / ৭৫ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাে খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সিবাড়ি সংলগ্ন শ্রী শ্রী মঙ্গলচণ্ডী বাড়ির সেবায়েত আশিষ চক্রবর্তীর খড়ের গাদা দুর্বৃত্তরা রাতের আঁধারে জ্বালিয়ে দেয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী, রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার, কমলগঞ্জ থানার পুলিশের এসআই মিঠু রায়, ইউপি সদস্য জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে এসআই মিঠু রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!