Logo

মুজিবুর রহমান চৌধুরীর জয়ে কমলগঞ্জে দোয়া মাহফিল, শান্তি ও উন্নয়ন কামনা

রাজু দত্ত / ৬১ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে বিপুল ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মুজিবুর রহমান চৌধুরী। বিজয়ের পর প্রচলিত আনন্দ মিছিলের পরিবর্তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তাঁর নেতাকর্মীরা।

কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল মতিনের উদ্যোগে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উত্তর রাসটিলা জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে নির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এলাকার শান্তি-উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা বলেন, বিজয়ের আনন্দকে সংযত রেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় এবং এলাকার কল্যাণ কামনাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে কমলগঞ্জ-শ্রীমঙ্গলের উন্নয়ন আরও বেগবান হবে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!