Logo

নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা খাদ্য নিয়ন্ত্রকের বাজার পরিদর্শন

Reporter Name / ২৭৫ Time View
Update : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনের আলোকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধকল্পে এবং নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে মৌলভীবাজারে বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) শহরের  পশ্চিম বাজারস্থ বিভিন্ন দোকানে এ কার্যক্রম পরিচালনা  করা হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক,মোঃমোখলেছুর রহমান,সহকারী কমিশনার,উর্মিরায়, জেলা মার্কেটিং অফিসার ও খাদ্য বিভাগীয় অন্যান্য কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহন করেন।

পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের দোকান ও গুদাম ঘরে রক্ষিত চালের মজুতের পরিমাণ যাচাই করা হয় এবং ব্যবসায়ীগণ যাতে অনুমোদিতপরিমাণের অতিরিক্ত মজুত না করে সে বিষয়ে ব্যবসায়ীগণকে সর্তক করা হয়।যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের বাজার অস্থিতিশীলতার সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক, মোঃ মোখলেছুর রহমান জানান দেশে যথেষ্ট পরিমাণ ফসল উৎপাদন হয়েছে এবং ফসলের কোন ক্ষয়ক্ষতি হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে এবং বাজারে দ্রব্যমূল্যের গতি সহনীয়না হওয়া পর্যন্ত উক্তঅভিযান চলবে।

এছাড়াও জেলার সকল উপজেলা পর্যায়ে খাদ্য বিভাগীয় কর্মকর্তার মাধ্যমে এ ধরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে ।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!