Logo

তিন নারী মুক্তিযোদ্ধাকে মাথাগোঁজার ঠাঁই করে দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name / ৯৯৬ Time View
Update : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। শীলা গুহ, মনোয়ারা বেগম ও মায়া খাতুন। তিনজনই নারী মুক্তিযোদ্ধা। তাদের কারো নেই নিজের জমি-ঘর। পরিবার নিয়ে ঘুরেছেন এক জায়গা থেকে অন্য জায়গায়। তবে তাদের দুঃখের দিন শেষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তারা পেয়েছেন মাথাগোঁজার ঠাই।  

শনিবার (২৩ জানুয়ারি) মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রায় ৭০ হাজার ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করেছেন। ঠিক তেমনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার এই তিন নারী মুক্তিযোদ্ধা পেলেন ঘর। মুক্তিযোদ্ধার সম্মানার্থে তাদের তিন জনের ঘরের রং করা হয়েছে লাল-সবুজ।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নারী মুক্তিযোদ্ধা শীলা গুহ। তিনি বলেন, ১৯৭১ সালে অনেক নির্যাতনের শিকার হয়েছি। এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়িয়েছি। আমাদের ঘর বাড়ি কিছুই ছিল না। মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছি। কষ্টে দিন কাটানোর পর পেলাম প্রধানমন্ত্রীর উপহার এই ঘর। শেষ বয়সে এসে মাথাগোঁজার ঠাই হলো।

শনিবার বিকেলে এই তিন নারী মুক্তিযোদ্ধাসহ  ১০০ পরিবারের কাছে ঘর হস্তান্তর করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বাকি ঘরগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ সময় উপস্থিত ছিলেন দুযোর্গ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিভাগীয় যুগ্ম সচিব এটিএম কামরুল ইসলাম তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রেমসাগর হাজরা, কমলগঞ্জ পৌরসভার মেয়র, জুয়েল আহমেদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান প্রমুখ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মুজিববর্ষ উপলক্ষে শ্রীমঙ্গলে ৩০০ টি পরিবারকে ২ শতক জায়গার উপরে ঘর নির্মাণ করে দেওয়া হবে। আমরা ১০০টি ঘর আজ হস্তান্তর করেছি। বাকিগুলোর কাজ চলছে। দ্রুতই ঘরগুলো কাজ শেষ হবে।

 


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!