Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

শ্রীমঙ্গলে স্কুল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রিপোটার : / ২৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট ।। শ্রীমঙ্গলে স্কুল সহপাঠিকে উত্যক্ত করার জের ধরে তারেক মিয়া নামে এক স্কুল ছাত্রের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ২০ জানুয়ারী দুপুরে উপজেলার ভূনবীর ইউনিয়নের দশরথ স্কুল এন্ড কলেজের সামনের সড়ক ব্যারিকেড দিয়ে এ মানববন্ধনে অংশ নেয় সহপাঠীরা। তারেক মিয়া ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে ওই ইউনিয়নের গোপেন্দ্রগঞ্জ বাজারে গেলে স্কুলের এক ছাত্রীকে উত্যক্ত’র ঘটনার প্রতিবাদ করার জের ধরে ১২-১৪ জন যুবক তারেক মিয়ার ওপর সন্ত্রাসী হামলা করে। তারেককে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার স্কুলের প্রায় ৬শ’ ছাত্রছাত্রী ক্লাস ফেলে মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলে- ‘তারেকের উপর হামলার ঘটনা থানা পুলিশকে জানানো হলে এখন পর্যন্ত পুলিশের কেউ এলাকায় আসেনি কোন খোঁজ খবরও নেননি’। শিক্ষার্থীরা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানায়।
আহত শিক্ষার্থীর পিতা মো. মালেক মিয়া জানান, এলাকার জাহাঙ্গির, নাহিদ, নাজু মিয়া ও তাদের কয়েকজন সহযোগী দীর্ঘদিন ধরে তারেকের স্কুলের সহপাঠী ছাত্রীদের উত্যক্ত করতো। এতে তারেক প্রতিবাদ করতো। এনিয়ে জাহাঙ্গির ও তার সহযোগীরা তারেকের উপর ক্ষুদ্ধ ছিল। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় আমার ছেলের ওপর তারা সন্ত্রাসীরা হামলা চালায়।
ভুনবীর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে সেখানে গিয়ে হামলাকারীদের বিচারের আশ্বাস দিয়ে উত্তেজিত ছাত্র-ছাত্রীদের নিবৃত করি। পরে তারা কর্মসূচী শেষ করে ক্লাসে ফিরে যায়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার বলেন, এ ঘটনায় তারেকের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে অভিযোগটি আমলে নিয়ে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!