Logo
সংবাদ শিরোনাম :
দীর্ঘ লড়াইয়ের পর মৌলভীবাজার-৪ আসনে জয় মুজিবুর রহমানের ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা

ত্রিপুরী ভাষা বিষয়ক ১০ দিনের কর্মশালা সমাপ্ত

রিপোটার : / ২৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জ উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের তৈলং ছড়া গীর্জায় ত্রিপুরী (ককবরক) ভাষা ও বর্ণলিপি বিষয়ক ১০ দিনের কর্মশালা সমাপ্ত হয়েছে।
বুধবার ১৯ জানুয়ারি বিকাল ৫টায় এ কর্মশালা সমাপ্ত হয়। মণিপুরি ললিতকলা একাডেমি, কমলগঞ্জ এর উপ-পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের নির্দেশনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে করুনা দেববর্মার সভাপতিত্বে ও কবি নির্মল এস পলাশের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি মণিপুরি ললিতকলা একাডেমী নির্বাহী কমিটির সদস্য শিক্ষিকা অঞ্জনা সিনহা, গবেষনা কর্মকর্তা প্রভাত কুমার সিংহ প্রমুখ। এ সময় মণিপুরি ললিতকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারিসহ ত্রিপুরী জনগোষ্ঠীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে ত্রিপুরী জনগোষ্ঠীর ত্রিপুরী (ককবরক) ভাষা ও বর্ণলিপি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তৈল্যং ছড়া এলাকায় অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় ত্রিপুরীরা মহাখুশী।
মণিপুরি ললিতকলা একাডেমির বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচির আলোকে ত্রিপুরা ভাষা ও বর্ণলিপি বিষয়ক ১০ দিনের কর্মশালায় ত্রিপুরী জনগোষ্ঠী মাতৃভাষা ককবরক বর্ণমালা সংরক্ষণ, ত্রিপুরী ভাষার চর্চা ও ত্রিপুরী সংস্কৃতির সম্প্রসারণে এ কর্মশালা কাজ করবে বলে আয়োজকরা মনে করেন।
গত ৯ জানুয়ারি রোববার সকাল ১১টায় প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন মণিপুরি ললিতকলা একাডেমির নির্বাহী পরিষদের সদস্য লেখক-গবেষক আহমদ সিরাজ।

Share this:


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!