Logo

রাজনগরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Reporter Name / ৫৮৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় দেলওয়ার হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার কামারচাক ইউনিয়নের আদমপুর এলাকায় মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলওয়ার হোসেন ওই এলাকার সাহেদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজার থেকে মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলে দেলওয়ার হোসেন বাড়ি ফিরছিলেন। এসময় ব্যাটারি চালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে তিনি পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফায়েল আহমেদ বলেন, স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আমরা সেখানে তার মৃতদেহ দেখতে পাই। কেউ অভিযোগ দেয়নি। এ ঘটনায় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!