Logo

কমলগঞ্জে শব্দকর সম্প্রদায়ের ধামাইল উৎসব অনুষ্ঠিত

Reporter Name / ২১৭ Time View
Update : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

কমলকন্ঠ রিপোর্ট #

মলগঞ্জ উপজেলার মুন্সীবাজার নারায়ণক্ষেত্র গ্রামে অনগ্রসর জনগোষ্ঠী শব্দকর সম্প্রদায়ের  ঐতিহ্যবাহী ধামাইল উৎসব  অনুষ্ঠিত  হয়েছে।

মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে রোববার ১৫ জানুয়ারি বিকাল ৫টায় অনুষ্ঠিত ধামাইল উৎসবে  বিভিন্ন  এলাকা থেকে  ৭ টি দল অংশগ্রহণ করে।

ধামাইল উৎসব দেখতে দুর দুরান্ত  থেকে  আসা নারী পুরুষের উপচে পড়া ভিড় ছিল। মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অঃ দাঃ) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও মণিপুরি ললিতকলা একাডেমির  গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব ম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ উৎসবে শব্দকর সম্প্রদায়ের ঐতিহ্য ধামাইল উৎসব প্রথমবার মুন্সীবাজার ইউনিয়নে আয়োজন করায় আয়োজক কর্তৃপক্ষ ও  শব্দকর সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়ে  এরকম আয়োজন  ভবিষ্যতেও চলমান রাখার দাবি করেন  মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার।

লেখক-গবেষক আহমেদ সিরাজ বলেন, এ দেশের অনগ্রসর জনগোষ্ঠী শব্দকর সম্প্রদায়কে সরকারের সকল উন্নয়ন  ও সাংস্কৃতিক কর্মকান্ডে অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত করা সময়ের দাবি। উল্লেখ আবশ্যক, মণিপুরি ললিতকলা একাডেমির উদ্যোগে এটি শব্দকর সম্প্রদায়কে নিয়ে প্রথম কোন আয়োজন।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!