Logo

কমলগঞ্জে সাংসদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

Reporter Name / ৩৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

জানুয়ারী ১৩, ২০২২: স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) নির্বাচনী আসনের সাংসদ সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদের ওপর গত ২ জানুয়ারি রাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কমলগঞ্জ পৌর নাগরিক ফোরামের আয়োজনে এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গন থেকে হাজারো মানুষের উপস্থিতিতে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!