Logo

কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-১,আহত-৩

Reporter Name / ৫৮৩ Time View
Update : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জের সিএনজি অটোরিকসা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক সিরাজ মিয়া (৫৫) এর মৃত্যু হয়েছে । এসময় অটোরিকসার ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (৫ জানুয়ারী) সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ- শ্রীমঙ্গল সড়কের দক্ষিণ বালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে  হাসপাতালে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস  ঘটনাস্থলে পৌঁছে নিহত অটোরিকসা চালকের মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!